বোঝাই
  • ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

শ্যামনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা


FavIcon
GM Moniruzzaman
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 | সংবাদটি দেখেছেন : 95
ছবির ক্যাপশন : ad728

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া সার্বজনীন দুর্গামন্দিরে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জী, সিনিয়র সভাপতি অমিত রায়, পৌর সভাপতি বাবুলাল মণ্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন সভাপতি প্রদীপ মাঝি, মুন্সিগঞ্জ ইউনিয়নের সিনিয়র সভাপতি মৃণাল ব্যানার্জী, রমজাননগর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি সুশীল মণ্ডল এবং বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রুস্তম আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।