বোঝাই
  • ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

শ্যামনগরে ডিআরআরএ পিএসিই প্রকল্পের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
GM Moniruzzaman
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 | সংবাদটি দেখেছেন : 41
ছবির ক্যাপশন : ad728

বিশেষ প্রতিনিধি:
 
২৩ শে সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের  সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন এবং ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় ডিআরআরএ এর  পিএ সিই  প্রকল্পের আওতায়  একটি শিখন, অর্জন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জনাব সামসুজ্জাহান কনক উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর। 
অংশগ্রহণকারীদের নিবন্ধন ও পরিচিতি দিয়ে সভার কার্যক্রম শুরু হয় যা পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী জি এম নুরুন্নবী হাসান। এরপর উদ্বোধনী বক্তব্য সভার উদ্দেশ্য তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক জনাব আনজির হোসেন। 

সভায় প্রকল্পের শিখন অর্জন অভিজ্ঞতা  উপস্থাপন করেন ডিআরআরএ এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর জনাব দেবেশ  দাস। তারই সঞ্চালনায় একটি উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর ও মতামত বিনিময় করেন। 
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ডা: জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা,জনাব শারিদ বিন শফিক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,জনাব এস এম দেলোয়ার হোসেন উপজেলা সমাজসেবা অফিসার, জনাব মো: রফিকুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,জনাব মোঃ জাকির হোসেন উপজেলা সমবায় কর্মকর্তা, জনাব মোঃ এনামুল হক উপজেলা শিক্ষা অফিসার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  নির্বাহী অফিসার জনাব সামসুজ্জামান কনক তিনি তার বক্তব্যে প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং স্থানীয়  জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান।