• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

শ্যামনগরে হাঁস-মুরগির ঘর থেকে প্রায় ১৭ ফুট অজগর উদ্ধার


FavIcon
GM Moniruzzaman
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 | সংবাদটি দেখেছেন : 36
ছবির ক্যাপশন : ad728

 শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় হাঁস-মুরগির ঘর থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

মুক্তার গাজী জানান, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগরটি তার হাঁস-মুরগির ঘরে ঢুকে পড়ে। বুধবার সকালে ঘরের দরজা খুলে দিলে দুটি হাঁস ও একটি মুরগি বাইরে বের হলেও অন্যগুলো বের হচ্ছিল না। পরে তার স্ত্রী ঘরের ভেতরে উঁকি দিয়ে বিশাল অজগরটি দেখতে পান। সাপটি দেখে তিনি আতঙ্কে জ্ঞান হারান।

খবর পেয়ে সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। পরে বন বিভাগের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন। স্থানীয়দের দাবি, অজগরটি ঘরে থাকা কয়েকটি হাঁস-মুরগি খেয়ে ফেলেছে।

সিপিজির সদস্য আবুল হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে বন বিভাগের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগরটি সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে থাকতে পারে। উদ্ধার করা সাপটি সুন্দরবনের গভীর বনে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।